আলমডাঙ্গায় পচা দই-মিষ্টি বিক্রির দায়ে জরিমানা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভেজাল ও পচা দই-মিষ্টি বিক্রির দায়ে উত্তম মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৪ মার্চ)

2026-03-04T17:36:32+00:00
2026-03-04T17:36:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আলমডাঙ্গায় পচা দই-মিষ্টি বিক্রির দায়ে জরিমানা
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম 
আলমডাঙ্গায় উত্তম মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত টিম। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভেজাল ও পচা দই-মিষ্টি বিক্রির দায়ে উত্তম মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের কাছারি বাজারে অবস্থিত উত্তম মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

জানা গেছে, উত্তম কুমার পাল দীর্ঘদিন ধরে উত্তম মিষ্টান্ন ভাণ্ডার পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার পচা-বাসি দই ও মিষ্টি বিক্রির অভিযোগ ওঠে। প্রশাসন কয়েক দফা জরিমানা ও দোকান সাময়িক বন্ধ করে দিলেও তিনি সংশোধন হননি। সকালে বাসি ও পচা দই-মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির অভিযোগে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা অভিযান চালান। এ সময় ফ্রিজ থেকে পচা-বাসি দই ও মিষ্টি উদ্ধার করা হয়। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 


অভিযানকালে পান্না আক্তার কঠোর ভাষায় বলেন, রমজানের মতো পবিত্র মাসে মানুষের ঈমান-আবেগ ও স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আলমডাঙ্গা  দই-মিষ্টি  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: