মার্কিন সেনাদের লক্ষ্য করে হোটেলে ড্রোন হামলা, আগুনে পুড়ল ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে একটি হোটেল লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে

2026-03-07T05:15:43+00:00
2026-03-07T05:46:21+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন সেনাদের লক্ষ্য করে হোটেলে ড্রোন হামলা, আগুনে পুড়ল ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:১৫ এএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৫:৪৬ এএম
মার্কিন সেনাদের লক্ষ্য করে হোটেলে ড্রোন হামলা। ছবি : বিবিসি
মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে একটি হোটেল লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি গোপন বৈঠক চলছিল, যা লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

অসমর্থিত কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, হোটেলটিতে অবস্থানরত মার্কিন সেনাদের উপস্থিতিকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর বিষয়টি নিশ্চিত করে। সে সময় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাজধানী মানামার জুফফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট সেনাদের একটি আবাসিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এএডি/
  বিষয়:   মার্কিন  সেনা  হোটেল  ড্রোন  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: