ইরানে ৩ হাজার টার্গেটে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধের প্রথম থেকে এ পর্যন্তইরানে৩ হাজার টার্গেটে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড শনিবার (৭ মার্চ) এ তথ্য

2026-03-07T08:25:56+00:00
2026-03-07T08:25:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ৩ হাজার টার্গেটে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:২৫ এএম 
সংগৃহীত ছবি
যুদ্ধের প্রথম থেকে এ পর্যন্ত  ইরানে ৩ হাজার টার্গেটে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড শনিবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে সেন্ট্রাল কমান্ড বলেছে, গত শনিবার শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে ইরানের ৪৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে ইরানের সেসব অঞ্চলকে যেখান থেকে তাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে। এসব হামলার লক্ষ্য হলো ইরানের নিরাপত্তাবাহিনীর সরঞ্জাম ধ্বংস করা।


তবে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল এবং বেসামরিক স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে। যার অর্থ মার্কিন সেনারা ইরানে শুধুমাত্র সামরিক স্থাপন না, সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে।

এরমধ্যে শুধুমাত্র মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়েই শিক্ষার্থীসহ ১৬৫ জন নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

সময়ের আলো/জোই
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: