হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেল মার্কিন রণতরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আইআরজিসির কেন্দ্রীয় সদর দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন রণতরীটি হরমুজ প্রণালীর প্রায় ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসার পর ইরানি ড্রোন

2026-03-07T17:09:25+00:00
2026-03-07T17:21:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেল মার্কিন রণতরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৫:২১ পিএম
মার্কিন বিমানবাহী রণতরি। সংগৃহীত ছবি
আইআরজিসির কেন্দ্রীয় সদর দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন রণতরীটি হরমুজ প্রণালীর প্রায় ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসার পর ইরানি ড্রোন সেটিকে ধাওয়া করে।  

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌবাহিনীর ড্রোনের মুখোমুখি হওয়ার পর হরমুজ প্রণালীর নিকটবর্তী সমুদ্র এলাকা থেকে মার্কিন বিমানবাহী রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন' সরে যায়।

ইরানি সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদন থেকে জানা গেছে, আইআরজিসি-র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন রণতরিটি হরমুজ প্রণালীর প্রায় ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসার পর ইরানি ড্রোন সেটিকে ধাওয়া করে। 

মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি জলসীমার কাছাকাছি চলে আসায় ইরানি নৌবাহিনীর ড্রোনের হামলার মুখে পড়ে বলে মুখপাত্র জানান। এরপর এটি এর পাহারাদার জাহাজগুলোসহ দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

তবে এই ঘটনার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


/ইউএমএইচ




Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: