হরমুজ প্রণালীর কাছে মাল্টার একটি পতাকাবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলে নিষেধাজ্ঞা এবং নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় ওই ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়।