প্রকাশিত হলো শরণ এহসানের প্রথম নাটক ‘পুরনামা’

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

সময়ের ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাস্তবতা, ক্ষমতার পালাবদল এবং গ্রামীণ জনপদের শোষণ-বঞ্চনার চিরায়ত দ্বন্দ্বকে উপজীব্য করে প্রকাশিত হয়েছে শরণ এহসানের প্রথম নাট্যগ্রন্থ ‘পুরনামা’।

2026-03-08T02:59:23+00:00
2026-03-08T02:59:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সাহিত্য
প্রকাশিত হলো শরণ এহসানের প্রথম নাটক ‘পুরনামা’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:৫৯ এএম   (ভিজিট : ৯৫)
নাট্যগ্রন্থ ‘পুরনামা’ এবং লেখক শরণ এহসান (ডানে) । ছবি : সংগৃহীত
সময়ের ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাস্তবতা, ক্ষমতার পালাবদল এবং গ্রামীণ জনপদের শোষণ-বঞ্চনার চিরায়ত দ্বন্দ্বকে উপজীব্য করে প্রকাশিত হয়েছে শরণ এহসানের প্রথম নাট্যগ্রন্থ ‘পুরনামা’। গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য। এই পাণ্ডুলিপির জন্য তিনি অর্জন করেছেন ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫

বঙ্গীয়ভূমির ইতিহাসে যুগে যুগে নিম্নবিত্ত কৃষক-শ্রমিক শ্রেণি শোষণের শিকার হলেও ক্ষমতার হাতবদল তাদের ভাগ্যরেখায় কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি। এই সহজ অথচ আড়ালকৃত সত্যই নাটকটির কেন্দ্রীয় ভাষ্য।

নাটকের পটভূমি যশোর ও সাতক্ষীরা অঞ্চলের কোন একটি গ্রাম ‘দরগাহপুর’কে কেন্দ্র করে, যার পাশ দিয়ে বয়ে গেছে প্রাচীন কাকশিয়ালী নদী। নদীমাতৃক জনজীবনের সরলতার আড়ালে ক্ষমতার জটিল কাঠামো, ধর্মীয় বিভেদের উত্থান এবং সামাজিক বৈষম্যের ধারাবাহিকতা নাট্যঘটনার পরতে পরতে উন্মোচিত হয়েছে। রহমান জোয়ার্দার বা শ্যামল ভট্টাচার্যের অবস্থানগত পরিবর্তন সালেক মাঝি, মঞ্জরি, ভুলু কিংবা হরেণ বেহারার জীবনে কাঠামোগত পরিবর্তন আনতে পারে না—এই নির্মম বাস্তবতাই নাটকের অন্তঃসুর।

নাটকটিতে ঐতিহ্যবাহী পালকির গানের ঢঙে রচিত পদ এবং কাকশিয়ালী নদীর গুড়পুকুর মেলার ঐতিহাসিক নৌকাবাইচকে ঘিরে সারিগানের আঙ্গিকে নির্মিত বাইচের গান সংযোজিত হয়েছে। ভাষা ব্যবহারের ক্ষেত্রে কুষ্টিয়া ও যশোর অঞ্চলের আঞ্চলিক রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নাট্যকার শরণ এহসান বলেন, বাংলা নাটকের দীর্ঘদিনের যাত্রাপথে মস্ত মহিরূহদের মাঝে আমার এ অর্জন অতি ক্ষুদ্র। তবে বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াকালীন সময়ে এমন স্বীকৃতি যারপরনাই প্রেরণা জোগাবে। এই বঙ্গভূমির পূর্বজগণের সহস্রকালের ইতিহাস বুকে টেনে নিয়ে হেঁটে যেতে চাই৷ এই বদ্বীপের বুকচিরে বসবাসরত বাঙালিসহ সকল জাতিসত্তার অন্ত্যজ গাঢ়তর আবেগ আমার যাত্রাপথের সঙ্গী হোক, এই পরম চাওয়া। দেশের মা, মাটি ও মানুষের জন্য আমৃত্যু আমার কলম সচেষ্ট থাকবে।

নাট্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন নাওয়াজ মারজান। ১৬০ টাকা মুদ্রিত মূল্যে ৫৮১–৫৮৬ নম্বর স্টলে পেয়ে যাবেন বইটি।

/এমএইচআর  



  বিষয়:   ‘পুরনামা’  নাটক 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: