হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরব আমিরাতে ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা

2026-03-09T21:22:57+00:00
2026-03-09T21:22:57+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরব আমিরাতে ২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

সংযুক্ত আরব আমিরাত জানায়, একটি হেলিকপ্টার ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়ে তাদের দুইজন সেনাসদস্য নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। 


প্রসঙ্গত, ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। পাল্টা জবাবও দিচ্ছে ইরানও। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান। 

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত একাই অন্তত দেড় হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে বলে দেশটি অভিযোগ করেছে। এই সংঘাত চলামান অবস্থায় আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   হেলিকপ্টার  বিধ্বস্ত  আরব  আমিরাত  সেনা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: