ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির আহ্বান লেবাননের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দেশকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন

2026-03-09T22:51:12+00:00
2026-03-09T22:58:38+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির আহ্বান লেবাননের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ১০:৫৮ পিএম  (ভিজিট : ৭৮)
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সংগৃহীত ছবি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দেশকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত পরিকল্পনায় লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের হামলা বন্ধ করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট আউন আরও জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সশস্ত্র বাহিনী দ্রুত সাম্প্রতিক সংঘাতপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে। সেখানে থাকা সব ধরনের অস্ত্র জব্দ করা হবে এবং হিজবুল্লাহর সদস্যদের নিরস্ত্র করা হবে। পাশাপাশি সংগঠনটির অস্ত্রের গুদাম ও সংরক্ষণাগার ভেঙে দেওয়া হবে।


এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবাননের সেনাবাহিনীকে আন্তর্জাতিক মহলের লজিস্টিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।

এছাড়া প্রেসিডেন্ট অউন প্রস্তাব দেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরাসরি আলোচনা শুরু হওয়া উচিত। 

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে সীমান্ত এলাকায় দীর্ঘদিনের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হতে পারে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইসরায়েল  যুদ্ধ  বিরতি  আহ্বান  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: