নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে দেশটির হাজার হাজার মানুষ রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ করছে। সোমবার

2026-03-09T22:58:23+00:00
2026-03-09T22:58:23+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৭১)
ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল দেশটির নাগরিকরা। ছবি : রয়টার্স
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে দেশটির হাজার হাজার মানুষ রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ করছে। সোমবার (৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য দেখা যায়।

ইরানের পতাকা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। তবে এর মধ্যে কারো হাতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিও দেখা যায়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর আজ তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।


ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচনকে স্বাগত জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে তার প্রতি আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।

সময়ের আলো/আআ


  বিষয়:   নতুন  নেতা  মোজতবা  খামেনি  স্বাগত  জানাল  ইরান  নাগরিকরা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: