স্লিম হওয়া প্রশ্নে কড়া জবাব পরীমণির

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই সিনেমার আলোচিত মুখ পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবন, অভিনয় কিংবা স্টাইলের কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি তার শারীরিক গঠনের পরিবর্তন নিয়েও

2026-03-10T14:39:47+00:00
2026-03-10T14:39:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
স্লিম হওয়া প্রশ্নে কড়া জবাব পরীমণির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৩৯ পিএম 
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত মুখ পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবন, অভিনয় কিংবা স্টাইলের কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি তার শারীরিক গঠনের পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, আগের তুলনায় এখন তাকে আরও স্লিম দেখাচ্ছে। তবে এই পরিবর্তনের কারণ জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নে বিরক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রী।

এক অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়- তিনি কীভাবে এত স্লিম হলেন। প্রশ্নটি শুনেই তাৎক্ষণিকভাবে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলেন, ‘স্টুপিড কোয়েশ্চন!’ তার এই মন্তব্য মুহূর্তেই উপস্থিতদের দৃষ্টি কাড়ে।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে পরীমণি বলেন, কেউ তার সৌন্দর্যের প্রশংসা করলে অবশ্যই ভালো লাগে। কিন্তু একজন মানুষ মোটা নাকি চিকন- এই বিষয়টি নিয়ে বারবার আলোচনা করা ঠিক নয় বলে মনে করেন তিনি।
আরও পড়ুন

তার ভাষায়, মানুষের সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মানদণ্ডে বেঁধে ফেলা উচিত নয়। তিনি বলেন, কেউ মোটা বা চিকন, কালো কিংবা ফর্সা- এসব দিয়ে সৌন্দর্যের বিচার করা ঠিক নয়; প্রত্যেক মানুষই নিজস্ব বৈশিষ্ট্যে সুন্দর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির নতুন লুক নিয়ে নানা আলোচনা দেখা গেলেও অভিনেত্রী বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান না বলেই ইঙ্গিত দিয়েছেন।

তবে তার লুক পরিবর্তন হোক বা ব্যক্তিগত মতামত- সবকিছু মিলিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহের কেন্দ্রেই রয়েছেন পরীমণি। মাঝে মাঝে এমন খোলামেলা প্রতিক্রিয়াই আবার নতুন করে তাকে আলোচনার শীর্ষে নিয়ে আসে।

এএডি/


  বিষয়:   পরীমণি  অভিনেত্রী  নায়িকা  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: