‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি স্যাম। তার নতুন গানের শিরোনাম ‘মিস লংকা’।প্রতি ঈদে

2026-03-10T17:42:46+00:00
2026-03-10T17:42:46+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আনন্দ সময়
‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম 
নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি স্যাম। ছবি : সংগৃহীত
শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি স্যাম। তার নতুন গানের শিরোনাম ‘মিস লংকা’।

প্রতি ঈদে নিজের ভক্তদের নতুন গান উপহার দেন এই শিল্পী। তবে এবারের গানটি সম্পূর্ণ ভিন্ন। ‘চুরি করেছ আমার মনটা’ শিরোনামের পুরোনো গানটি নতুন করে হিপহপ ভার্সন নিয়ে আসছেন তিনি। 


জি স্যামসহ এই গানে র‍্যাপ করেছেন ড্যাম ইয়াসিন এবং কণ্ঠ দিয়েছেন ফয়সাল ফায়াজ। এ ছাড়াও, মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন জিনিয়া আহমেদ, তাহাসিন তাসনিম, শাহরিয়ার হোসেন শাকিল, দিহান, সিহাতসহ আরও অনেকে। 

ডিওয়াই প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত গানটির শ্যুটিং এরই মধ্যে শেষ হয়েছে। শীঘ্রই গানটি ড্যাম ইয়াসিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। একইসঙ্গে সকল ধরনের অডিও প্লাটফর্মে পাওয়া যাবে। 

জানা গেছে, জি স্যাম খুবই ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। কমার্শিয়াল গানের প্রতি তার আগ্রহ অনেক। ভবিষ্যতে তিনি এমন কাজ আরও করবেন। জি স্যাম বাংলাদেশের হিপহপ কালচারকে রিপ্রেজেন্ট করে নিয়ে যেতে চান বহির্বিশ্বে। দর্শক বা ভক্তবৃন্দদের থেকে শুভকামনাও আশা করছেন তিনি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মিস লংকা  হিপহপ ভার্সন  জি স্যাম 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: