কাজল চোখের মেয়ে তটিনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজীম সাইয়ারা তটিনী। অভিনয়ে তার পথচলা বেশি দিন না হলেও প্রমাণ করেছেন নিজের প্রতিভা। রূপের পাশাপাশি অভিনয়ের

2026-06-25T03:01:59+00:00
2026-06-25T03:01:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
কাজল চোখের মেয়ে তটিনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:০১ এএম 
তানজীম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজীম সাইয়ারা তটিনী। অভিনয়ে তার পথচলা বেশি দিন না হলেও প্রমাণ করেছেন নিজের প্রতিভা। রূপের পাশাপাশি অভিনয়ের সৌন্দর্য ছড়িয়ে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। বিশেষ করে রোমান্টিক ও আবেগঘন চরিত্রে তার অনবদ্য অভিনয় বরাবরই দর্শককে মুগ্ধ করেছে। এবার সম্পূর্ণ নতুন এক ভালোবাসার গল্প নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি নাটকের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ভক্তদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করেছেন এ তারকা। নাটকটির নাম ‘কাজল চোখের মেয়ে’। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তটিনী লিখেছেন, কিছু চোখ শুধু সুন্দর নয়, কিছু গল্পও লুকিয়ে রাখে...‘কাজল চোখের মেয়ে’- একটি প্রেম, কিছু না বলা কথা আর হৃদয়ের গভীরে থেকে যাওয়া অনুভূতির গল্প। শিগগিরই আসছে।

প্রকাশিত এ পোস্টারে তটিনীর সঙ্গে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। পোস্টারে তাদের দুজনকে বেশ রোমান্টিক এক আবহে ফ্রেমবন্দি করা হয়েছে। একই সঙ্গে পোস্টারের লেখা থেকে জানা গেছে, নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন।

তটিনীর সেই চেনা রূপ, জোভানের উপস্থিতি, জাকারিয়া সৌখিনের রোমান্টিক নির্মাণশৈলী দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এর সঙ্গে অভিনেত্রীর শেয়ার করা ক্যাপশনে সেই আগ্রহ আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তটিনীর ভক্ত-অনুরাগীদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে। কাজল চোখের মেয়ের সেই না বলা অনুভূতির গল্প পর্দায় দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। শিগগিরই নাটকটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

এর আগেও বহু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন জোভান-তটিনী। তাদের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। চাহিদার কারণে বারবার রোমান্টিক গল্পের নায়িকা হয়েই পর্দায় হাজির হন তটিনী। তবে একই ঘরানার কাজ করতে চান না তিনি। তটিনী চান সব ধরনের চরিত্রেই অভিনয় করতে।  

গত ঈদুল আজহায় প্রচারিত তটিনী অভিনীত প্রায় নাটকগুলো দর্শকমহলে সাড়া ফেলেছে। এর মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’, ইমরোজ শাওন পরিচালিত ‌‘তোমার আমার প্রেম’ ও রুবেল হাসানের ‘তোর মায়ায়’ অন্যতম। পারিবারিক গল্পের পাশাপাশি এসব নাটকে স্থান পেয়েছে ভালোবাসার গভীরতা। নাটকগুলোর প্রতিটি চরিত্রে নিজেকে প্রাণবন্ত উপস্থাপন করেছেন তটিনী। 

এ প্রসঙ্গে তটিনীর ভাষ্য- রোজার ঈদের মতো গত ঈদেও আমার অভিনীত নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন। এটি আমার জন্য সৌভাগ্যের। আসলে এই ভালোবাসার কারণেই নতুন কাজে উৎসাহিত হই। দর্শকদের ভালোবাসা ছাড়া একজন শিল্পীর ক্যারিয়ার উন্নত করা সম্ভব নয়।

সময়ের আলো/আআ



  বিষয়:   কাজল  চোখ  তটিনী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: