নীহারিকা সেন হয়ে দর্শকের নজর কাড়লেন সিফাত নুসরাত

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত্র নিয়ে বৃহৎ আকারের কোনো কাজ হয়নি। ইদানিং তো ছোটখাটো নারী ডিটেকটিভ চরিত্রও দেখা যায়

2026-06-25T20:24:15+00:00
2026-06-25T20:24:15+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নীহারিকা সেন হয়ে দর্শকের নজর কাড়লেন সিফাত নুসরাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২৪ পিএম 
অভিনেত্রী সিফাত নুসরাত। ছবি : সংগৃহীত
দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত্র নিয়ে বৃহৎ আকারের কোনো কাজ হয়নি। ইদানিং তো ছোটখাটো নারী ডিটেকটিভ চরিত্রও দেখা যায় না নাটক বা সিনেমায়। তবে এবার পুরোমাত্রায় ডিটেকটিভ গল্প এবং যে গল্পের প্রধান চরিত্র একজন নারী ডিটেকটিভ - এমন একটি ডিটেকটিভ সিরিয়াল নির্মাণ শুরু হয়েছে। সিরিয়ালটির নাম 'নীহারিকা সেন'। এটি নির্মাণ করছে তীর প্রডাকশন হাউজ। এই প্রোডাকশন হাউজের ব্যানারে 'নীহারিকা সেন' ডিটেকটিভ সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন দেশীয় শোবিজের গ্ল্যামারাস মডেল - অভিনেত্রী সিফাত নুসরাত। 

জানা গেছে, এই রহস্য গল্প নির্ভর সিরিয়ালে অভিনয় করছেন অনেক গুণী শিল্পী। তাদের নাম ও লুক পরবর্তীতে প্রকাশ্যে আসবে। তবে ইতোমধ্যে নীহারিকা সেন চরিত্রের ফার্স্ট লুকটি প্রকাশ্যে এনেছে প্রডাকশন হাউজ। এটি প্রকাশ পাওয়ার পরই দ্রুত আলোচনায় চলে এসেছেন পর্দার নীহারিকা সেন অর্থাৎ বাস্তবের সিফাত নুসরাত। তিনি জানান, এই সিরিয়ালটির নির্মাণ কাজ সম্প্রতি শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রথম পর্বের শুটিং কমপ্লিট করা হয়েছে। আরও কয়েক পর্ব নির্মাণ শেষে এটি তীর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে।

পর্দায় নীহারিকা সেন চরিত্র নিয়ে সিফাত নুসরাত বলেন, ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্র দিয়ে আমি অনেক দূর যেতে চাই। এই সিরিয়াল নীহারিকা সেনকে নিয়ে নানান রহস্য গল্পের বিস্তৃতি ঘটতে থাকবে। 


সিফাত নুসরাত জানান, সিরিয়ালটির বাকি কলাকুশলীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। ডিরেক্টর হিসেবে প্রথম এপিসোডে কাজ করেছেন নাজিরী সাগর। আর এটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি রচনা করেছেন সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। বলা যায়, নিজের সৃষ্ট চরিত্র নীহারিকা সেন নিয়ে দর্শক - ভক্তদের সামনে আসবেন লাস্যময়ী মডেল - অভিনেত্রী সিফাত নুসরাত।

'নীহারিকা সেন' এর নির্মাতা নাজিরী সাগর বলেন, বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব একটা দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে সিফাত নুসরাতের উপস্থিতি যেন নতুনত্ব এনে দিয়েছে। তিনি শুধু সৌন্দর্য দিয়ে নয় বরং নিজের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতা দিয়ে এবার হয়তো অন্যরকমের একটি চরিত্রকে খুব দারুণভাবেই প্রাণবন্ত করে তুলবেন। সিফাত নুসরাত আসলে এমন একজন শিল্পী যিনি মেধা আর উপস্থিতি দুটোকেই সমান শক্তিতে পর্দায় তুলে ধরতে জানেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   নীহারিকা সেন  দর্শক  নজর  সিফাত নুসরাত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: