মা হচ্ছেন অভিনেত্রী সামান্তা, বাবা কে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণী ও বলিউড জয় করা জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মা হতে যাওয়ার গুঞ্জন অবশেষে সত্যি হলো। গত কয়েকদিন

2026-06-25T18:11:19+00:00
2026-06-25T18:11:43+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
মা হচ্ছেন অভিনেত্রী সামান্তা, বাবা কে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৬:১১ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণী ও বলিউড জয় করা জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মা হতে যাওয়ার গুঞ্জন অবশেষে সত্যি হলো। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা তুমুল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। গত বুধবার তার সদ্য মুক্তিপ্রাপ্ত ও সফল চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর এক সাফল্য উদযাপন অনুষ্ঠানে (সাকসেস মিট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান সামান্থা।

অনুষ্ঠানে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সামান্থা বলেন, মা ইন্টি বাঙ্গারাম-এর পর আমার বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে আমাকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হচ্ছে। তবে এই ছুটি শেষে ভক্তদের জন্য আরেকটি নতুন সিনেমা নিয়ে আমি আবারও পর্দায় ফিরব।

মূলত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপনের কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মনে কৌতুহল তৈরি হয়। ভিডিওতে সামান্থার ‘বেবি বাম্প’ স্পষ্ট লক্ষ্য করেছিলেন নেটিজেনরা। অবশেষে অভিনেত্রী নিজেই এই আনন্দের খবরটি সবার সাথে ভাগ করে নিলেন।

ছবিটির নির্মাণ সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো ভারতীয় গণমাধ্যম ‘স্ক্রিন’-কে জানিয়েছে, সামান্থা বর্তমানে তার সন্তানসম্ভবা হওয়ার প্রথম ত্রৈমাসিকে আছেন এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ডিসেম্বরেই তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। সূত্রটি জানায়, এই খবরে সামান্থা ও তার পরিবার ভীষণ খুশি। কারণ সামান্থা সবসময়ই মা হওয়ার স্বপ্ন দেখতেন।

ছবির পরিচালক নন্দিনী রেড্ডি ‘সিনেমা এক্সপ্রেস’-কে বলেন, আমাদের সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’ যখন দারুণ সফল, ঠিক তখনই ওর জীবনের এই সুন্দর খবরটি এলো। এর চেয়ে সুন্দর সময় আর হতে পারত না। অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হওয়াটা সামান্থার একটি সচেতন সিদ্ধান্ত ছিল বলেও উল্লেখ করেন এই পরিচালক।

সিনেমা নির্মাতা রাজ নিডিমুরুর (খায়াত ‘রাজ অ্যান্ড ডিকে’ জুটি খ্যাত) সাথে গাঁটছড়া বাঁধার পর এটিই এই দম্পতির প্রথম সন্তান। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিঙ্গ ভৈরবী মন্দিরে একটি ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ কাজ করার সময় তাদের প্রথম পরিচয় হয়, যেখানে সামান্থার ‘রাজি’ চরিত্রটি বিপুল প্রশংসা কুড়ায়। পরবর্তীতে ২০২৪ সালে ‘সিডাডেল: হানি বানি’ সিরিজেও তারা একসাথে কাজ করেন। উল্লেখ্য, সামান্থা এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত অভিনেতা নাগা চৈতন্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

ব্যক্তিগত জীবনের এই মহাসুখবরের পাশাপাশি পেশাদার জীবনেও দুর্দান্ত সময় পার করছেন সামান্থা। গত ১৯ জুন মুক্তি পাওয়া ‘মা ইন্টি বাঙ্গারাম’ বক্স অফিসে ঝড় তুলেছে। সামান্থার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ট্রালালা মুভিং পিকচার্স’, রাজ নিডিমুরু এবং হিমান্ক রেড্ডি দুভুরুর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

পেশী দুর্বলতার অটোইমিউন রোগ ‘মায়োসাইটিস’-এ আক্রান্ত হওয়ার পর এই ছবিটিকে সামান্থার রাজকীয় কামব্যাক বা প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে মা হওয়ার এই বিরতির পর আবারও দ্রুত কাজে ফেরার যে ইঙ্গিত তিনি দিয়েছেন।


সময়ের আলো/কহু


  বিষয়:   অভিনেত্রী  সামান্তা  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: