মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। পাশাপাশি তিনি

2026-03-11T22:09:09+00:00
2026-03-11T22:09:09+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:০৯ পিএম 
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। পাশাপাশি তিনি তেহরানের নতুন নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের ঘোষণা দিয়েছেন।

হিজবুল্লাহ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কাসেম বলেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করেছে। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।


বিবৃতিতে কাসেম লিখেছেন, ‘আপনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ তিনি যোগ করেন, ইরানের ইসলামি বিপ্লবের পথ অনুসরণে হিজবুল্লাহ ‘অটল’ থাকবে।

বিবৃতিতে হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, ‘আমার নিজের পক্ষ থেকে এবং হিজবুল্লাহর শুরা কাউন্সিল, নেতৃত্ব ও লেবাননের ইসলামি প্রতিরোধের মুজাহিদিন ভাইদের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের আনুগত্যের শপথ নবায়ন করছি।’

সূত্র: আল-জাজিরা

সময়ের আলো/এআর


  বিষয়:   মোজতবা  খামেনি  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: