ইরানের অর্ধশতাধিক স্কুলে হামলা, নিহত ১৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের ৫২টি স্কুল এবং ৫টি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।বুধবার (১১ মার্চ) লোরিস্তান প্রদেশের

2026-03-12T01:10:14+00:00
2026-03-12T01:10:14+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের অর্ধশতাধিক স্কুলে হামলা, নিহত ১৩০০ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:১০ এএম 
সংগৃহীত ছবি
চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের ৫২টি স্কুল এবং ৫টি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

বুধবার (১১ মার্চ) লোরিস্তান প্রদেশের গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম।

গভর্নর জানান, লোরিস্তানের ১০টি প্রশাসনিক এলাকাজুড়ে চালানো এসব হামলায় দুই হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। 

এ ছাড়া ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকারী কেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বাড়তে থাকায় বর্তমানে ইরানের তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর মধ্যে যুদ্ধের প্রতিটি ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকেই এখন মূল নজর দিয়েছে ইরান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ১২তম দিনে গড়িয়েছে। তেহরানের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে এবং এতে এক হাজার তিনশ’র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইরান  স্কুল  হামলা  নিহত  আমেরিকা  যুদ্ধ  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: