ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর পুনরায় পরমাণু ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আয়োজন ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া ও চীন।

2026-03-13T09:38:04+00:00
2026-03-13T09:38:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ চীন ও রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৩৮ এএম 
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈ
ইরানের ওপর পুনরায় পরমাণু ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আয়োজন ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া ও চীন। দুই দেশের বিরোধিতা সত্ত্বেও ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ায় বৈঠক আয়োজনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বৈঠকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় মস্কো-বেইজিংয়ের। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১০টি দেশ বৈঠকের পক্ষে ভোট দেয়। তবে ভোট দেয়নি পাকিস্তান ও সোমালিয়া। 

ইরানকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ১৭৩৭ কমিটির কাজ নিয়ে আলোচনা তোলে যুক্তরাষ্ট্র। 

জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে তেহরানকে রক্ষার অভিযোগ তোলেন। এসময় সব সদস্য রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা, যা ২০১৫ সালের আগে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এখন আবার পুনর্বহাল করা হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরোধিতা করে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। 

এসময় রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার কোনো প্রমাণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে নেই।
 
তার মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইচ্ছাকৃতভাবেই পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে এমন অভিযোগ ঘিরে তারা আতঙ্ক সৃষ্টি করেছে। অথচ এই দাবিগুলোর কোনোটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে কখনও নিশ্চিত করা হয়নি। 
  
এদিকে, চীনের প্রতিনিধি ফু ছং উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটের উসকানিদাতা বলে আখ্যা দেন। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে চীন-রাশিয়ার পরাজয় হয়। 

ব্রিটেন ও ফ্রান্স দাবি করেছে, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির মজুত ইউরেনিয়াম অন্তত ১০টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম।

এদিন, ১৫টি সদস্য দেশের মধ্যে ১০টি দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়।  
 
উল্লেখ্য, চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটন এই বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল।



/ইউএমএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: