অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে

2026-03-15T22:09:47+00:00
2026-03-15T22:09:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৯ পিএম 
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনার উত্তর পাশে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না।

এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সহযোগী মনির হোসেন প্যাদা ও এনামুল শিকদারকে জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্ব ভূতেরদিয়া এলাকায় বালু মহালের ইজারা বাতিল থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙনে অনেক মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এফআর


  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  অবৈধ  বালু উত্তোলন  দায়ে  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: