আমিরাত বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ফুজাইরাহর কাছাকাছি একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড

2026-03-17T13:57:55+00:00
2026-03-17T13:57:55+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আমিরাত বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৫৭ পিএম 
আমিরাত বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ফুজাইরাহর কাছাকাছি একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটো) মঙ্গলবার ভোরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

হামলার শিকার ট্যাঙ্কারটি ওমান উপসাগরের ফুজাইরাহ বন্দর থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা অবস্থায় ছিল। ইউকেএমটির বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির উপর বিস্ফোরক কিছু আঘাত হেনেছে, তবে এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র না অন্য কোনো মাধ্যম- তা এখনো নির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি।

সৌভাগ্যবশত, হামলার ফলে জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়নি এবং কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন

ফুজাইরাহ বন্দরের গুরুত্ব অসামান্য; এটি সংযুক্ত আরব আমিরাতের প্রধান তেলবাহী বন্দর এবং দেশটির জ্বালানি রপ্তানি ও বাণিজ্যের মূল কেন্দ্র। বিশেষ করে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থানের কারণে এটি উপসাগরের জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। তবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পর থেকে বন্দরটি কার্যত বন্ধ রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক হামলাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে, যদিও এ ঘটনায় সরাসরি মানবিক ক্ষতি হয়নি। আন্তর্জাতিক বাজারে এখনও তেলের সরবরাহ নিরাপদ থাকলেও বন্দর সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এএডি/
  বিষয়:   আমিরাত  বন্দর  ট্যাঙ্কার  জাহাজ  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: