কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হন আরও চারজন।
বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
জানা গেছে, সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনা স্থানে পুলিশ আছে। দুইটি বাস জব্দ করার হয়েছে।
এফআর