রাশিয়ার কাছ থেকে মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট তথ্য পাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেছেন, তেহরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে

2026-03-19T05:19:20+00:00
2026-03-19T05:19:20+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার কাছ থেকে মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট তথ্য পাচ্ছে ইরান
মার্কিন বাহিনীর অবস্থান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:১৯ এএম 
সংগৃহীত ছবি
রাশিয়া ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেছেন, তেহরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান সম্পর্কে স্যাটেলাইট ছবি ও উন্নত ড্রোন প্রযুক্তি দিচ্ছে মস্কো। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বিষয়টি দাবি করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের ঘনিষ্ঠতম অংশীদারকে টিকিয়ে রাখতে চায় রাশিয়া। একই সঙ্গে এমন একটি যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, যা সামরিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার জন্য লাভজনক হয়ে উঠেছে। সরবরাহ করা প্রযুক্তির মধ্যে রয়েছে পরিবর্তিত শাহেদ ড্রোনের বিভিন্ন উপাদান। এগুলো যোগাযোগ, নেভিগেশন ও লক্ষ্যভেদ সক্ষমতা বাড়াতে তৈরি করা হয়েছে। 

সূত্রগুলো জানায়, ইউক্রেনে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা থেকেও রাশিয়া নির্দেশনা দিচ্ছে। কতগুলো ড্রোন একসঙ্গে ব্যবহার করা উচিত এবং কোন উচ্চতা থেকে আঘাত হানা উচিত, সে সম্পর্কেও কৌশলগত পরামর্শ দিচ্ছেন তারা। এসব তথ্যদাতার 
মধ্যে এক জ্যেষ্ঠ ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাও আছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং তার আঞ্চলিক মিত্রদের অবস্থান সম্পর্কেও তথ্য দিয়েছে ইরানকে। যুদ্ধের শুরুর দিনগুলোতে এই সহযোগিতা আরও গভীর হয়েছে। সম্প্রতি রাশিয়া সরাসরি ইরানের হাতে স্যাটেলাইট ছবি তুলে দিয়েছে বলে জানিয়েছে দুটি সূত্র। যাদের একজন ওই ইউরোপীয় কর্মকর্তা এবং অন্যজন মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে গোয়েন্দা তথ্য দিয়েছে, তার সঙ্গে তুলনীয়। উপসাগরীয় অঞ্চলে মস্কোর সহায়তায় ইরান যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থায় সাম্প্রতিক হামলায় সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব হামলার মধ্যে ছিল জর্ডানে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আগাম সতর্কীকরণ রাডার, পাশাপাশি বাহরাইন, কুয়েত ও ওমানের অন্যান্য লক্ষ্যবস্তু।

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়াইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া ক্রেমলিন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সময়ের আলো/আআ

  বিষয়:   যুদ্ধ  ইরান  রাশিয়া  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: