আমেরিকার দেশ গুয়াতেমালার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
আগামী ৩১ মার্চ মধ্য বুয়েনস আয়ার্সের আইকনিক লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এখন পর্যন্ত এটিই আর্জেন্টিনার একমাত্র নির্ধারিত প্রীতি ম্যাচ।
লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে অনুমিতভাবেই রয়েছেন হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজদের মতো বড় তারকারা। স্কালোনির এই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন নতুন মুখ।
একনজরে আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।
সময়ের আলো/জেডআই