ব্রিজ ভেঙে ঈদের আনন্দে বিষাদের সুর, নিহত বেড়ে ৫

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ পানিতে পড়ে যাওয়ার ঘটনায় আরও এক শিশুর

2026-03-21T20:12:39+00:00
2026-03-21T22:04:13+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রিজ ভেঙে ঈদের আনন্দে বিষাদের সুর, নিহত বেড়ে ৫
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ১০:০৪ পিএম
জামালপুরে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ছবি : সময়ের আলো
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ পানিতে পড়ে যাওয়ার ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। 

শনিবার (২১ মার্চ) দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো- মায়ামনি (১০), মো. আবির (১৬) এবং আব্দুল মোতালেব (৬) ও তার বোন খাদিজা (১২)। সবশেষ উদ্ধারকৃত শিশুর নাম পরিচয় তৎক্ষণাৎ পাওয়া যায়নি।

জানা গেছে, বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজে প্রতি বছর ঈদ উপলক্ষে ব্যাপক সমাগম হয়। আজ ঈদের দিন বিকেলেও অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আজ অতিরিক্ত মানুষের চাপে সেটি হঠাৎ ভেঙে পড়ে।

এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। নিখোঁজ হয় আরও দুই শিশু। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারে অভিযান নিখোঁজ দুই শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

এছাড়াও একই ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শান্তি নামের এক শিশু।


ওসি মনসুর আহম্মদ ঘটনার বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। এখনও উদ্ধার অভিযান চলছে।

এফআর
  বিষয়:   জামালপুর  দেওয়ানগঞ্জ  ব্রিজ  ভেঙে  ভয়াবহ  দুর্ঘটনা  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: