ইরাকে মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা দপ্তরে ড্রোন হামলা, পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের রাজধানী বাগদাদে গোয়েন্দা সদরদপ্তর এবং মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে

2026-03-21T22:40:36+00:00
2026-03-21T22:40:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাকে মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা দপ্তরে ড্রোন হামলা, পুলিশ কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:৪০ পিএম 
ইরাকে মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা দপ্তরে ড্রোন হামলা। ছবি : সংগৃহীত
ইরাকের রাজধানী বাগদাদে গোয়েন্দা সদরদপ্তর এবং মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে চালানো এই হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরাকি সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে বাগদাদের মানসুর জেলায় অবস্থিত ‘ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’-এর সদরদপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। ড্রোনটি সরাসরি একটি ভবনকে আঘাত করে। 

তিনি আরও বলেন, হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু 

জানা গেছে, ওই ভবনে অবস্থানরত একটি নিরাপত্তা সংস্থা মার্কিন উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে ইরাকের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করত। হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে অভিযানের ভিডিও ধারণকারী অন্য একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্পোর্টস ক্লাবে আছড়ে পড়ে। অভিজাত ইরাকি ও বিদেশি কূটনীতিকদের কাছে জনপ্রিয় এই ক্লাবটিতে ড্রোন আছড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই সূত্র জানায়, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তরে এই হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক কমপ্লেক্সে আরেকটি হামলা চালানো হয়। 


এ আগে, শুক্রবার (২০ মার্চ) গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক ও লজিস্টিকস কেন্দ্রকে অন্তত তিনটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছেন বলে দুই নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তাদের একজন জানান, তৃতীয় হামলার পর ঘাঁটির কাছে আগুন লেগে যায়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রতিবেশী ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে ইরাক। এরপর থেকেই দেশটির বিভিন্ন স্থানে নিয়মিত হামলার ঘটনা ঘটছে। (সূত্র : আলজাজিরা)


  বিষয়:   ইরাক  মার্কিন ঘাঁটি  গোয়েন্দা দপ্তর  ড্রোন  হামলা  পুলিশ  কর্মকর্তা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: