ভারতের সঙ্গে খেলতে আয়ারল্যান্ড সিরিজ বাতিল করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরেভারত-বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাকি হতে শুরু করেছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা

2026-03-22T15:28:37+00:00
2026-03-22T15:28:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ভারতের সঙ্গে খেলতে আয়ারল্যান্ড সিরিজ বাতিল করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ১৯২)
সংগৃহীত ছবি
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারত-বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাকি হতে শুরু করেছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার ভারতে বিপক্ষে পিছিয়ে যাওয়া সিরিজ আয়োজনের ইঙ্গিত মিলেছে।

ভারতের বিপক্ষে সীমিত ওভারের সেই সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ডকে ‘না’ করে দিয়েছে বাংলাদেশ। যে কারণে আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবেন না মিরাজ-মোস্তাফিজরা। এমনটাই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে।

২০২৬ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেই সূচি বদল করেছে বিসিবি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, সেপ্টেম্বরেই হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। কিন্তু সেক্ষেত্রে ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যায়। তাই আমরা আয়ারল্যান্ডকে প্রস্তাব দিয়েছিলাম এই বছর অন্য কোনও উইন্ডোতে সিরিজ আয়োজনের জন্য। কিন্তু ওরা জানায়, এই বছরের জন্য ওদের ঠাসা সূচি রয়েছে। অন্য কিছু ইস্যুও রয়েছে। তাই শেষ পর্যন্ত আমরা সরে আসি। ২০২৭ সালে এই সিরিজ খেলার চেষ্টা করব।


অর্থাৎ ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। আসলে এই সিরিজ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরে যায়নি ভারতীয় দল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মুখোমুখি হতে চলেছে দুই দল।

আগামী ২৮ আগস্ট ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সেপ্টেম্বর মাসের ১, ৩ এবং ৬ তারিখ আয়োজিত হবে একদিনের ম্যাচ। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৩ তারিখ। তবে সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সফরের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ভারত  আয়ারল্যান্ড  সিরিজ  বাংলাদেশ  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: