প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ২:১৯ পিএম
মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে তোড়জোড় চীনের। ছবি : সংগৃহীতবিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পরই ইরানের তেল কিনতে তোড়জোড় শুরু করে দিয়েছে চীনের সরকারি তেল শোধনকারী সংস্থাগুলো।
মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, আমেরিকার তরফে ৩০ দিনের এই ‘ছাড়’ মেলার পরই ইরান থেকে তেল কেনার তোড়জোড় শুরু করে দিয়েছে চীনের সরকারি তেল শোধনকারী সংস্থাগুলো। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রতিনিধি ও মধ্যস্থতাকারীরা চীনের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশের শোধনকারী সংস্থাগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।
তেল বাজারের হিসাব রাখা সংস্থা কেপলার-এর তথমতে, গত বছর চীন দৈনিক গড়ে ১৩.৮ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। সমুদ্রপথে চীন যে পরিমাণ তেল আমদানি করে, তার প্রায় ১৩.৪ শতাংশই আসে ইরান থেকে।
সময়ের আলো/জেডআই