স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আফজাল খাঁন নামে এক যুবক ও তার সহযোগীর

2026-03-24T21:11:24+00:00
2026-03-24T21:11:24+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম 
রূপগঞ্জ থানা। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আফজাল খাঁন নামে এক যুবক ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ভোরে তারাবো পৌরসভার যাত্রামুড়া বৌ-বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৌ-বাজার এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খাঁন ও তার সহযোগী পরিকল্পিতভাবে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। তারা ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ধারালো ছুরি ঠেকায়। এসময় তার স্বামী শহিদুল ইসলাম ঘরে প্রবেশ করলে তাকেও জিম্মি করা হয়। 

অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, তাদের কথামতো কাজ না করলে ওই নারীসহ তার স্বামী ও সাড়ে তিন বছরের শিশু সন্তানকে হত্যা করা হবে। এরপর আফজাল ভুক্তভোগীর স্বামীর গলায় ছুরি ধরে রাখলে তার সহযোগী প্রথম দফায় ওই নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে সহযোগী ব্যক্তিটি স্বামীর গলায় ছুরি ধরলে আফজালও একইভাবে ওই নারীকে ধর্ষণ করে। যাওয়ার সময় তারা ভুক্তভোগীর স্বামীর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, অভিযুক্ত আফজাল নিজেকে তারাব পৌরসভা ৯ নং ওয়ার্ডের যুবদল সভাপতি মো. রমজান খানের ছোট ভাই পরিচয় দিয়ে শাসিয়ে গেছে।


এ বিষয়ে অভিযুক্ত আবজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর
  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  স্বামী  গলা  ছুরি  স্ত্রী  ধর্ষণ  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: