‘দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার

2026-03-25T12:31:12+00:00
2026-03-25T12:31:12+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
‘দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম 
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার বক্তব্য অনুযায়ী, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। এ কারণে জনগণকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বান জানান তিনি।

জ্বালানি প্রসঙ্গের পাশাপাশি তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিশেষ করে তৈরি পোশাক খাতে এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ না হওয়াকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। সময়মতো বেতন ও বোনাস নিশ্চিত করতে সরকার আর্থিক সহায়তা দিয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতেও বড় উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হবে। পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন

আইনশৃঙ্খলা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চাঁদাবাজি দমন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে আসন্ন সংসদ অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু আইন পাসের পরিকল্পনার কথাও জানান।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সুবিধা চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগিরই তৃতীয় টার্মিনাল চালু হবে এবং যাত্রীসেবায় আধুনিক সুবিধা আরও বাড়ানো হবে।

এএডি/


  বিষয়:   দেশ  জ্বালানি  সংকট  দাম  পরিকল্পনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: