ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে জামাল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলার নতুন

2026-03-26T20:04:52+00:00
2026-03-26T20:04:52+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম 
মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সময়ের আলো
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে জামাল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জামাল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের মতিন মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে এলাকাবাসী হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে গিয়ে তারা দেখতে পান জামাল মিয়া বিদ্যুতের ট্রান্সমিটারের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। 

স্থানীয়রা আরও জানান, জামাল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

খবর পেয়ে দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






  বিষয়:   হবিগঞ্জ  শায়েস্তাগঞ্জ  ট্রান্সমিটার  চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: