সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান এখন পর্যন্ত ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে।
তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমানঘাঁটি ও বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান।
তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বারবারই ইরানের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে।
রিপোর্টে বলা হয়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।
এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর ফিফ্থ ফ্লিটের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতেও হামলা হয়েছে।