ট্রাম্পের নতুন বার্তা, যুদ্ধ এখনো শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (২৭ মার্চ) মায়ামিতে অনুষ্ঠিত এক সামিটে ইরানের সঙ্গে যুদ্ধ

2026-03-28T14:44:08+00:00
2026-03-28T14:44:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের নতুন বার্তা, যুদ্ধ এখনো শেষ হয়নি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:৪৪ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ২:৪৪ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (২৭ মার্চ) মায়ামিতে অনুষ্ঠিত এক সামিটে ইরানের সঙ্গে যুদ্ধ চলবে বলে বক্তব্য দেন। 

ট্রাম্প দাবি করেন, ইরানে এখনও ৩ হাজার ৫শ ৫৪টি লক্ষ্যবস্তু হামলার জন্য বাকি আছে। 

সবগুলোতে হামলা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 

তবে খুব দ্রুতই এই যুদ্ধের ইতি টানতে হবে বলেও ইঙ্গিত দেন। 

এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় দাবি করেছিলেন ট্রাম্প। 

তবে সংঘাত পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই বলেও সাম্প্রতিক মন্তব্যে স্বীকার করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও একই সুরে কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে। 

ফ্রান্সে 'জি-৭' জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থলবাহিনীর অংশগ্রহণ ছাড়াই লক্ষ্যে পৌঁছাবে ওয়াশিংটন।

  বিষয়:   ইরান  ডোনাল্ড  ট্রাম্প  যুদ্ধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: