১০ দিন পর সচল ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর ফের সচল হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।শনিবার (২৮

2026-03-28T23:55:29+00:00
2026-03-28T23:55:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১০ দিন পর সচল ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৫৫ পিএম 
ভোমরা স্থলবন্দর। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর ফের সচল হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। 

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

জানা গেছে, গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত টানা ১০ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। ভোমরা স্থলবন্দরের ইতিহাসে এর আগে কোনো ছুটিতে টানা এতদিন কাজ বন্ধ থাকেনি। এই দীর্ঘ বিরতির কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

ভোমরা ইমিগ্রেশন চেক পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের লম্বা ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে ছুটির সময় পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহামন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে গত ১৮ মার্চ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলছে।


উল্লেখ্য, বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দরটি সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। এর বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর এবং সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় ভোমরা বন্দরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর হিসেবে বিবেচনা করা হয়।

এফআর


  বিষয়:   সাতক্ষীরা  সচল  ভোমরা স্থলবন্দর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: