ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামে এক গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন

2026-03-29T23:57:02+00:00
2026-03-29T23:57:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৫৭ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১১:৫৭ পিএম
অভিযুক্ত সাদ্দাম হোসেন সাগর। ছবি : সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামে এক গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) আটক করেছে পুলিশ। 

রোববার (২৯ মার্চ) মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুরে মধ্য বাজার এলাকার সাদ্দাম হোসেন তার স্ত্রীকে একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম তার স্ত্রী মিমিকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা মিমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ মার্চ) রাতে মিমির মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।


এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ (রোববার) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   নওগাঁ  ছুরিকাঘাত  স্ত্রী  হত্যা  অভিযুক্ত  স্বামী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: