বাকির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকা বাকির হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন

2026-03-30T19:55:27+00:00
2026-03-30T19:55:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাকির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৮)
দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৫৫ টাকা বাকির হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল ক্রয় করেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। 

দোকানদার জালাল মিয়া দাবি করেন, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে। অন্যদিকে ক্রেতা রসম আলী বলেন, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।

বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে অন্তত ৩০ জন আহত হন।


খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টির নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  বাকি  টাকা  পক্ষ  সংঘর্ষ  নারী  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: