সীতাকুণ্ডে যৌথ অভিযান : ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল

2026-03-30T20:27:34+00:00
2026-03-30T20:27:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে যৌথ অভিযান : ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম 
২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল গেট সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করে যৌথ বাহিনী।

তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে কোনো দায়িত্বরত ব্যক্তি বা সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতিনিধিকেও পাওয়া যায়নি বলে জানা গেছে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হবে।


সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, যৌথ অভিযান এখনও চলমান রয়েছে। মজুদ করে রাখা ডিজেল জব্দের কার্যক্রম অব্যাহত আছে। আমরা জায়গার মালিকসহ সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  যৌথ  অভিযান  লিটার  জ্বালানি  তেল  জব্দ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: