মিত্র দেশগুলোর সমালোচনা করে দুই পরামর্শ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর আবারও সমালাচোনা করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন,

2026-03-31T19:23:46+00:00
2026-03-31T19:23:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিত্র দেশগুলোর সমালোচনা করে দুই পরামর্শ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর আবারও সমালাচোনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’


ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি।

ইরানে হামলা শুরু করার পর থেকেই সামরিকভাবে ইউরোপীয় দেশগুলিকে পাশে না পেয়ে তাদের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প।

সময়ের আলো/এআর


  বিষয়:   পরামর্শ  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: