৪০০ মিলিয়ন খরচের পর থমকে গেল ট্রাম্পের বলরুম

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ বনাম আধুনিক উন্নয়ন- এই পুরনো বিতর্ক আবারও সামনে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উচ্চাভিলাষী নির্মাণ পরিকল্পনাকে

2026-04-02T12:18:21+00:00
2026-04-02T12:18:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৪০০ মিলিয়ন খরচের পর থমকে গেল ট্রাম্পের বলরুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ১২:১৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ বনাম আধুনিক উন্নয়ন- এই পুরনো বিতর্ক আবারও সামনে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উচ্চাভিলাষী নির্মাণ পরিকল্পনাকে ঘিরে। প্রায় ৪০০ মিলিয়ন ডলারের একটি আধুনিক বলরুম তৈরির উদ্যোগ আপাতত আদালতের নির্দেশে থমকে গেছে।

মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড লিওন এক রায়ে স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউজ প্রাঙ্গণে এমন বড় ধরনের নির্মাণকাজ চালানো যাবে না। ফলে প্রকল্পটিতে অন্তত সাময়িক বিরতি এসেছে।

রায়ে বিচারক বলেন, প্রেসিডেন্ট হোয়াইট হাউজের মালিক নন, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর রক্ষক মাত্র। ঐতিহাসিক স্থাপনার কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আপাতত ১৪ দিনের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
আরও পড়ুন

এই প্রকল্পের অংশ হিসেবে হোয়াইট হাউজের ‘ইস্ট উইং’-এর কিছু অংশ ভেঙে আধুনিক বলরুম নির্মাণের পরিকল্পনা ছিল। ঐতিহাসিক এই অংশটির সম্প্রসারণ হয়েছিল ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের সময়, যা এখন সংরক্ষণযোগ্য ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত।

এই পরিকল্পনার বিরোধিতা করে মামলা করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। সংস্থাটির দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হতো।

রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, প্রকল্পটি নির্ধারিত বাজেটের চেয়েও কম খরচে সম্পন্ন করা সম্ভব ছিল এবং এতে করদাতাদের কোনো অর্থ ব্যয় হতো না।

ট্রাম্প প্রশাসনের মতে, হোয়াইট হাউজে বড় অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্থায়ী বলরুম না থাকায় অস্থায়ী কাঠামোর ওপর নির্ভর করতে হয়, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। নতুন বলরুম সেই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারত।

আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন-এর বৈঠকে প্রকল্পের নকশা নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এএডি/


  বিষয়:   মিলিয়ন  খরচ  ট্রাম্প  বলরুম  আন্তর্জাতিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: