ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণে গিয়ে কোন কোন কার্যক্রম করা

2026-09-05T11:41:27+00:00
2026-09-05T11:54:33+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১১:৫৪ এএম
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণে গিয়ে কোন কোন কার্যক্রম করা যাবে না, তা স্পষ্ট করে জানানো হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম, অর্থাৎ শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়।

Advertisement

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসায় অনুমোদিত নয়।

এর আগে, ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। সেসময় সতর্কবার্তায় বলা হয়, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভিসা  মার্কিন  যুক্তরাষ্ট্র  ভিজিটর  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: