‘১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু’, ‘অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান’, ‘বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত’, ‘রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা পাকিস্তানের’, ‘একযোগে তিন দেশে হামলা চালাল ইরান’, ‘চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই’, ‘স্বাস্থ্য অধিদফতরের সব ছুটি বাতিল’- সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
সময়ের আলোর পাঠকদের জন্য শুক্রবারের (৩১ মার্চ) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো-
‘১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু’
স্বাস্থ্য অধিদফতর গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে ৯ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হয়েছে বলে তিনজন মার্কিন সূত্র জানিয়েছে, যা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের দাবির সঙ্গেও মিলছে। ইরানের মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা পাকিস্তানের
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে গতকাল রাতে ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছে। যার ব্যাপক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ার শঙ্কা দেখা দেওয়ায় রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। বিস্তারিত পড়তে ক্লিক করুন
একযোগে তিন দেশে হামলা চালাল ইরান
ইরান মধ্যপ্রাচ্যের তিন দেশে একযোগে হামলা চালিয়েছে। দেশটির একটি সেতু এবং স্টিল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানকে নিশানা বানিয়েছে তারা। শুক্রবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার জবাবে এসব আঘাত হানা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই
প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক৭ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত পড়তে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদফতরের সব ছুটি বাতিল
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
সময়ের আলো/কেএইচও