দুই গানে ডলি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

একসময় গানে গানে ব্যস্ত সময় কাটলেও এখন সুর-সংগীতে অনেকটাই অনিয়মিত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অনেক দিন ধরেই প্রকাশ হচ্ছে না তার

2026-04-04T03:00:30+00:00
2026-04-04T03:00:30+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দুই গানে ডলি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:০০ এএম 
কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত
একসময় গানে গানে ব্যস্ত সময় কাটলেও এখন সুর-সংগীতে অনেকটাই অনিয়মিত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অনেক দিন ধরেই প্রকাশ হচ্ছে না তার গান। তবে সম্প্রতি দুটি গান নিয়ে হাজির হয়েছেন তিনি। এর মধ্যে একটি নতুন আয়োজনে পুরোনো গান, অন্যটি মৌলিক। গান দুটি প্রকাশ হয়েছে ‘ডলি সায়ন্তনী’ নামে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। 

১৯৮৮ সালের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘দুই জীবন’। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন- বুলবুল আহমেদ, কবরী, নিপা মোনালিসা, আফজাল হোসেন, দিতিসহ অনেকে। গল্পের পাশাপাশি এই সিনেমার গানগুলো দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

এই সিনেমার জনপ্রিয় গান ‘আমি এক দিন তোমায় না দেখিলে’ নতুন করে গেয়েছেন ডলি সায়ন্তনী। মনিরুজ্জামান মনিরের লেখা ও আলম খানের সুর করা গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। মূল গানটি গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট (প্রয়াত) অ্যান্ড্রু কিশোর। সিনেমায় গানটিতে লিপ মিলিয়েছিলেন আফজাল হোসেন ও দিতি। ডলি সায়ন্তনীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রুসলান মেজবাহ। 

অন্যদিকে ডলির রোহান রাজের লেখা, সুর-সংগীতে ডলি গেয়েছেন তার নতুন মৌলিক গান ‘মইরা যদি যাই গো আমি’। প্রকাশের গানটি বেশ সাড়া ফেলেছে। গানটির মিউজিক ভিডিও দেশের বাইরে চিত্রায়ণ করা হয়েছে। 
আরও পড়ুন

গান দুটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, শ্রদ্ধেয় রুনা লায়লা আপা ও অ্যান্ড্রু দাদার কণ্ঠের দুই জীবন সিনেমার জনপ্রিয় ‘আমি এক দিন তোমায় না দেখিলে’ গানটি আমার ভীষণ পছন্দের। এই গান বাংলাদেশের আনাচে-কানাচে আজও জনপ্রিয়। গানটার প্রতি ভীষণ ভালো লাগা থেকেই গানটি কাভার করেছি। আমারই চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। আশা করছি নতুন কথার মোড়কে পুরোনো জনপ্রিয় বাংলা সিনেমার গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। অন্যদিকে মৌলিক গানটির কথা, সুর আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই গানটি কণ্ঠে তুলেছি। এই গানটির প্রতিও শ্রোতা-দর্শকের একটা আলাদা আগ্রহ রয়েছে। ধন্যবাদ রোহান রাজকে। গানটির জন্য ও বেশ শ্রম দিয়েছেন। 

নব্বই দশকে অডিও বাজারে বেশ চাহিদা ছিল ডলির। শীর্ষ পারিশ্রমিক পেয়েছেন গানে। স্টেজ শোর পাশাপাশি প্লে-ব্যাকও করতেন নিয়মিত। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ১৫টি একক অ্যালবাম, ১০০টির ওপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন। এ ছাড়া তিনি ৭০০টির বেশি বাংলা সিনেমায় গান করেছেন। আগের মতো গানে ব্যস্ততা না থাকলেও বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলের জন্য গানে সময় দেন। নতুন গানের পাশাপাশি পুরোনো গান নিয়ে কাজ করছেন। তিনি জানান তার গাওয়া জনপ্রিয় গানগুলো ইউটিউবে প্রকাশ করবেন। ইতিমধ্যে বেশ কিছু গানের মুক্তি দিয়েছেন। 

এএডি/
  বিষয়:   কণ্ঠশিল্পী  ডলি  সায়ন্তনী  ডলি সায়ন্তনী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: