ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল লক্ষ্য অর্জনে পূর্ণ শক্তিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের

2026-04-06T18:51:21+00:00
2026-04-06T18:51:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৮৫)
বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ইসরায়েল লক্ষ্য অর্জনে পূর্ণ শক্তিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহতের ঘটনায় সন্তোষ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েলের।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে নেতানিয়াহু আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি হত্যাকে সামরিক বাহিনীর বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি ইয়াজদান মিরের হত্যাকেও স্বাগত জানান। সর্দার বাঘেরি নামে পরিচিত এ কর্মকর্তা আইআরজিসির কুদস ফোর্সের গোপন ইউনিট ৮৪০-এর প্রধান ছিলেন। নেতানিয়াহুর দাবি, তিনি বিশ্বজুড়ে ইহুদি ও ইসরায়েলিদের ওপর হামলার জন্য দায়ী ছিলেন।

নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ আমাদের নাগরিকদের হত্যার চেষ্টা করবে, ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করবে কিংবা ইরানের ‘অশুভ জোট’ গড়ে তুলবে— তার পরিণতির দায় তার নিজেরই। আমরা শক্তি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছি। আমাদের ক্ষতি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সব ধরনের হুমকি দূর না হওয়া এবং যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা সব ফ্রন্টে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব।


অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরাইল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, লেবাননে এক বিমান হামলায় ইরানপন্থি একটি মিলিশিয়ার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

আইডিএফের দাবি, হিজবুল্লাহর সঙ্গে সমন্বয়ে কাজ করা ইমাম হোসেইন ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে ওই ইউনিটের আর্টিলারি প্রধান কামিল মেলহেমসহ আরও কয়েকজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ডিভিশনের কমান্ডারের একজন সহকারীও ছিলেন বলে জানানো হয়েছে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  যুদ্ধ  নতুন  বার্তা  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: