বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় তামিল অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে

2026-04-06T22:12:19+00:00
2026-04-06T22:12:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:১২ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ১০:১২ পিএম
অভিনেত্রী সুভাষিনী। সংগৃহীত ছবি
জনপ্রিয় তামিল অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর আগে ভিডিও কল চলাকালীন স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি ও বিবাদ হয়। 

পুলিশের ধারণা, সেই ঝগড়ার রেশ ধরেই ক্ষোভে ও অভিমানে সুভাষিনী চরম কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ঘটনার দিন স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন সুভাষিনী। 


স্বামীর সঙ্গে বিবাদের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ঠিক কতটা গুরুতর ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাসভবন  অভিনেত্রী  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: