চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, কিশোরের ১০ বছরের জেল

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে মো. বিপ্লব মিয়া (১৫) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।সোমবার (৬

2026-04-06T22:23:34+00:00
2026-04-06T22:23:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, কিশোরের ১০ বছরের জেল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:২৩ পিএম 
প্রতীকী ছবি
জামালপুরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে মো. বিপ্লব মিয়া (১৫) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বিপ্লব মিয়া জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম কাজলপাড়া গ্রামের সাজেদুল হকের ছেলে।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ মার্চ সকালে প্রাক-প্রাথমিকের ওই শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে বিপ্লব মিয়া তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিপ্লব পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে বিপ্লবকে গ্রেফতার করে শিশু আদালতে সোপর্দ করে। মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক।

এফআর
  বিষয়:   জামালপুর  চকলেট  প্রলোভন  শিশু  ধর্ষণ  কিশোর  জেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: