‘বর্তমান এমপিদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি : অর্থমন্ত্রী’, ‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার : শিক্ষামন্ত্রী’, ‘ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ’, ‘হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৪’, ‘ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলো ইসরায়েল’-সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর। সময়ের আলোর পাঠকদের জন্য সোমবারের (৩১ মার্চ) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো-
বর্তমান এমপিদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে তিন হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ। বিস্তারিত পড়তে ক্লিক করুন
‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ’
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল, তা আর হবে না। সেই অধ্যায় এখন শেষ। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সরকার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। সোমবার আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ টাউন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক সচেতনতামূলক সভায় তিনি এই ঘোষণা দেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলো ইসরায়েল
ইসরায়েল লক্ষ্য অর্জনে পূর্ণ শক্তিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহতের ঘটনায় সন্তোষ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৪
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
সময়ের আলো/কেএইচও