ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরান দূতাবাসের পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে ব্যঙ্গ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে

2026-04-06T23:30:11+00:00
2026-04-06T23:30:11+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরান দূতাবাসের পোস্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:৩০ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে ব্যঙ্গ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রসিক ভঙ্গিতে ইরান জানিয়েছে, প্রণালির ‘চাবি নাকি হারিয়ে গেছে’।

সোমবার (০৬ এপ্রিল) ইরানের জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস এক পোস্টে এমন মন্তব্য করে।

কেবল জিম্বাবুয়ে দূতাবাস নয়, একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও ব্যঙ্গ করেছে। তারা লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে। তবে এটি শুধু বন্ধুদের জন্য।’

সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন, তার প্রতিক্রিয়াতেই তেহরানের পক্ষ থেকে এমন বিদ্রুপাত্মক মন্তব্য এসেছে।


এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রণালি চালু না করা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। এমনকি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হয়েছে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ট্রাম্প  ব্যঙ্গ  ইরান  দূতাবাস  পোস্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: