শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বে থাকবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার (১০ এপ্রিল) এ

2026-04-08T21:25:53+00:00
2026-04-08T21:25:53+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বে থাকবেন যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম 
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। সংগৃহীত ছবি
শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার (১০ এপ্রিল) এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দিতে পারেন দেশটির  আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের। ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ এই তথ্য জানিয়েছে। 

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছু সময় পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অভিনন্দন জানান শেহবাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত বিনয় এবং আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে, ইসলামি প্রজাতান্ত্রিক ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের সব মিত্রসহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।


শেহবাজ বলেন, আমি এই বিচক্ষণ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই দুই দেশের প্রতিনিধিদলকে আগামী সব বিরোধ নিষ্পত্তি এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার জন্য ১০ এপ্রিল, শুক্রবার ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানাচ্ছি। যুদ্ধবিরতিতে সম্মতির জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় দেশের সরকারের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলকভাবে কাজ করে চলেছে। আমরা আন্তরিকভাবে আশা করি, ইসলামাবাদের আলোচনা টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও সুসংবাদ বয়ে আনবে।

সময়ের আলো/আআ

  বিষয়:   শান্তি  আলোচনা  যুক্তরাষ্ট্র  ইরান নেতৃত্ব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: