পুরোনো স্মৃতি লুকাতে ফেসবুকের মেমোরি কাস্টমাইজের সহজ উপায়

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

জীবনের সব স্মৃতি সবসময় মধুর হয় না। কোনো কোনো স্মৃতি বয়ে আনে বিচ্ছেদ, বিষণ্ণতা কিংবা একরাশ অস্বস্তি। ফেসবুকের ‘মেমোরিজ’ ফিচারের

2026-04-10T01:09:36+00:00
2026-04-10T01:09:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
পুরোনো স্মৃতি লুকাতে ফেসবুকের মেমোরি কাস্টমাইজের সহজ উপায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:০৯ এএম 
প্রতীকী ছবি
জীবনের সব স্মৃতি সবসময় মধুর হয় না। কোনো কোনো স্মৃতি বয়ে আনে বিচ্ছেদ, বিষণ্ণতা কিংবা একরাশ অস্বস্তি। ফেসবুকের ‘মেমোরিজ’ ফিচারের কারণে অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত যখন হঠাৎ টাইমলাইনে ভেসে ওঠে, তখন তা অনেক ব্যবহারকারীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে নিজের মানসিক প্রশান্তি বজায় রাখতে ফেসবুক দিচ্ছে দারুণ এক কাস্টমাইজেশন সুবিধা। 

এখন চাইলেই খুব সহজে সেটিংস পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আপনার টাইমলাইনে কোন স্মৃতিগুলো ভেসে উঠবে। ফেসবুক অ্যাপের মাধ্যমেই খুব সহজে এই সেটিংস পরিবর্তন করা সম্ভব। 

নিচে ধাপে ধাপে পদ্ধতিগুলো দেওয়া হলো-
প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে। এরপর ‘মেনু’ অপশনে যেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে এটি সাধারণত ডান পাশে ওপরে থাকে আর আইফোনে নিচের ডান পাশে দেখা যায়। এরপর ‘Memories’ অপশনে ট্যাপ করতে হবে। সেখানে প্রবেশ করলে ডান পাশে ওপরে একটি সেটিংস বা গিয়ার আইকন দেখা যাবে। সেটিতে ক্লিক করলে ‘Memories Settings’ চালু হবে।

এখানে তিনটি অপশন পাওয়া যায়— ‘All Memories’, ‘Highlights’ এবং ‘None’।

‘All Memories’ চালু থাকলে প্রতিদিনের সব পুরোনো স্মৃতি দেখাবে ফেসবুক।
‘Highlights’ বেছে নিলে শুধু বিশেষ ভিডিও বা গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো দেখাবে।
‘None’ নির্বাচন করলে কোনো ধরনের মেমোরিজ নোটিফিকেশনই আর আসবে না।

আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্কিত স্মৃতিও লুকানো যায়। এজন্য ‘Memories Settings’ থেকে ‘People’ অপশনে গিয়ে সেই ব্যক্তির নাম লিখে দিতে হবে। এরপর থেকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনো স্মৃতি আর দেখাবে না। উল্লেখ্য, এতে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো নোটিফিকেশন পাবেন না।


এছাড়া নির্দিষ্ট সময়ের স্মৃতিও লুকানো সম্ভব। ‘Dates’ অপশনে গিয়ে দিন, সপ্তাহ, মাস বা পুরো বছরের সময়সীমা নির্বাচন করা যায়। এমনকি ১৯০০ সাল পর্যন্ত পেছনের সময়ও নির্ধারণ করা যায়। সময় নির্বাচন শেষে ‘Save’ করলেই সেটিংস কার্যকর হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অভিজ্ঞতা আনন্দদায়ক করতে এ ধরনের কাস্টমাইজেশন অত্যন্ত জরুরি। জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে অনেক স্মৃতিই অপ্রাসঙ্গিক বা পীড়াদায়ক হতে পারে, যা এই সেটিংসের মাধ্যমে সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। ফলে ফেসবুক ব্যবহার হবে আরও স্বস্তিদায়ক।

এফআর


  বিষয়:   পুরোনো  স্মৃতি  ফেসবুক  মেমোরি  কাস্টমাইজ  সহজ  উপায় 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: