যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ঐতিহাসিক সংলাপে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাত করবেন ইরানি প্রতিনিধিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ

2026-04-11T15:06:35+00:00
2026-04-11T15:09:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৩:০৯ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানে কড়া নিরাপত্তা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ঐতিহাসিক সংলাপে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাত করবেন ইরানি প্রতিনিধিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম-এর তথ্য অনুযায়ী, আজ শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে আজ বিকেলেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বহুল প্রতিক্ষীত এই কূটনৈতিক বৈঠক শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার টেবিলে বসার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন অবস্থানের ওপর ভিত্তি করে আলোচনার গতিপ্রকৃতি নির্ধারিত হবে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হলেও আপাতত এটি কেবল এক দিনের জন্য পরিকল্পিত। আলোচনার শুরুটা মূলত মার্কিন প্রশাসনের অবস্থান পর্যালোচনার ওপর নির্ভর করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ বিকেলেই দুই পক্ষ মুখোমুখি হতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং লেবাননে যুদ্ধবিরতির মতো জটিল ইস্যুগুলো নিয়ে দুই দেশের মধ্যে এই উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত আলোচনা শুরু হওয়া নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা ও টানটান উত্তেজনা বিরাজ করছে।


/কহু



  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: