‘হরমুজ প্রণালী আমাদের হাতে, অবশ্যই টোল দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজী বাবাই বলেছেন, হরমুজ প্রণালী ইরানের হাতেই রয়েছে এবং এই পথ দিয়ে যেতে হলে অবশ্যই টোল

2026-04-12T16:47:49+00:00
2026-04-12T17:05:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘হরমুজ প্রণালী আমাদের হাতে, অবশ্যই টোল দিতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৫:০৫ পিএম
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজী বাবাই। সংগৃহীত ছবি
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজী বাবাই বলেছেন, হরমুজ প্রণালী ইরানের হাতেই রয়েছে এবং এই পথ দিয়ে যেতে হলে অবশ্যই টোল দিতে হবে। 

তবে পাকিস্তানে ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালীর বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি। 

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার একটি বিতর্কিত বিষয় ছিল হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চলাচল করে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর থাকা শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি মূল অংশ ছিল এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা।


ইসলামিক প্রোপাগেশন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত মেহরস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজী বাবাই বলেছেন যে, এই প্রণালী তেহরানের জন্য একটি রেড লাইন। 

তিনি আরও বলেন, এই প্রণালী সম্পূর্ণরূপে ইরানের হাতে রয়েছে এবং এর টোল অবশ্যই ইরানের মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। 

/ইউএমএইচ 



  বিষয়:   হরমুজ প্রণালী  ইরান  টোল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: