‘উপযুক্ত সময়েই’ ইরানকে খতম করা হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সুর আরও চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে

2026-04-12T19:57:49+00:00
2026-04-12T19:58:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘উপযুক্ত সময়েই’ ইরানকে খতম করা হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৭:৫৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সুর আরও চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন বর্তমানে ‘লকড অ্যান্ড লোডেড’ (হামলার জন্য প্রস্তুত) অবস্থায় আছে এবং ‘উপযুক্ত সময়েই’ মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘খতম’ করবে।

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্পের এই কড়া মন্তব্য সামনে এল। 

ব্যর্থ আলোচনার পর ট্রাম্পের এমন সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। হোয়াইট হাউজ বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই সামরিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কিছু না জানানো হলেও, ট্রাম্পের এই পোস্ট মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। 

সূত্র/আলজাজিরা


/কহু



  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  ‍যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: